২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে ফুটবল প্রতিযোগিতায় ভুরুঙ্গামারী চ্যাম্পিয়ন

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ভুরুঙ্গামারী উপজেলা। তারা ৩-০ গোলে হারায় রৌমারী উপজেলাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2010, 03:51 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

কুড়িগ্রাম, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ভুরুঙ্গামারী উপজেলা। তারা ৩-০ গোলে হারায় রৌমারী উপজেলাকে। কুড়িগ্রাম স্টেডিয়ামে রোববার প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া ভুরুঙ্গামারী আক্রমণ চালাতে থাকে একের পর এক। এর ফলও পায় তারা খেলার ৬০ মিনিটে। এগিয়ে যায় ফরহাদের গোলে। তিন মিনিট পর ব্যবধান বাড়ান বাবু। খেলা শেষ হওয়ার ২ মিনিট আগে রৌমারীর কফিনে শেষ পেরেকটি ঠোকেন জনি। বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন সংসদ সদস্য জাফর আলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২১৩৫ ঘ.