২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সার সঙ্গে ১২৫ মিলিয়ন পাউন্ডের লোগো চুক্তি

জার্সিতে বাণিজ্যিকভাবে লোগো ব্যবহার না করার ১১১ বছরের ইতিহাস থেকে সরে এসেছে বার্সেলোনা। এখন থেকে জার্সিতে দলটি কাতার ফাউন্ডেশনের লোগো ব্যবহার করবে। এ জন্য কাতার ফাউন্ডেশনের সঙ্গে স্পেনের ক্লাবটির চুক্তি হয়েছে রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2010, 03:23 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জার্সিতে বাণিজ্যিকভাবে লোগো ব্যবহার না করার ১১১ বছরের ইতিহাস থেকে সরে এসেছে বার্সেলোনা। এখন থেকে জার্সিতে দলটি কাতার ফাউন্ডেশনের লোগো ব্যবহার করবে। এ জন্য কাতার ফাউন্ডেশনের সঙ্গে স্পেনের ক্লাবটির চুক্তি হয়েছে রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডের। গত পাঁচ বছর ধরে বার্সা জার্সিতে ইউনিসেফের লোগো ব্যবহার করে আসছে। আগামী মৌসুম থেকে এর পাশে থাকবে কাতার ফাউন্ডেশনের লোগো। চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৬ সালে। অর্থাৎ বছরে ২৫ মিলিয়ন ডলার করে পাচ্ছে বার্সেলোনা। জুলাইয়ে এক নিরীক্ষা রিপোর্টে বলা হয়, ২০০৯-১০ মৌসুমে ৬৪.৩৬ পাউন্ড লোকসান দেয়ার ফলে বার্সেলোনার ঋণের অংক দাঁড়িয়েছে ৩৬৯.৫ মিলিয়ন পাউন্ড। কাতার ফাউন্ডেশন একটি অ-লাভজনক প্রতিষ্ঠান। মধ্যপ্রাচ্যে প্রধানত শিক্ষামূলক প্রকল্প নিয়ে কাজ করে থাকে ফাউন্ডেশনটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/২০৫৬ ঘ.