২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালির ফুটবলারদের ধর্মঘট প্রত্যাহার

ইতালির সেরি 'আ'র ফুটবলাররা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন। এ সপ্তাহান্তে তাদের ধর্মঘটে যাওয়ার কথা ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2010, 08:50 AM

Updated : 25 Aug 2022, 07:47 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইতালির সেরি 'আ'র ফুটবলাররা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন। এ সপ্তাহান্তে তাদের ধর্মঘটে যাওয়ার কথা ছিল। ইতালির খেলোয়াড় অ্যাসোসিয়েশন (এআইসি) খেলোয়াড়দের অধিকারের ব্যাপারে সেরি 'আ' কর্মকর্তাদের সঙ্গে নতুন একটি চুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছেছে। চুক্তিতে অন্যান্য বিষয়ের মধ্যে খেলোয়াড়দের অনাকাক্সিক্ষত হস্তান্তর প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করা হয়েছে। উভয় পক্ষ এখনো চুক্তিতে সই করেনি। আগামী সপ্তাহের আগে সইয়ের সম্ভাবনাও নেই। তবে এআইসি বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, চুক্তির ব্যাপারে ইতিবাচক অগ্রগতি হয়েছে। তাই ধর্মঘট প্রত্যাহার করা হলো। সেরি 'আ' প্রধান মরিজিও বেরেত্তা বলেছেন, "অবশেষে বিষয়টি নিয়ে আমরা একটি নিষ্পত্তিতে পৌঁছেছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৩৪ ঘ.