২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ফুটবল প্রতিযোগিতায় সোনামুখীর জয়

সিরাজগঞ্জে এম মনসুর আলী স্মৃতি গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় সোনামুখী ইউনিয়ন ১১-০ গোলে রতনকান্দি ইউনিয়নকে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2010, 04:10 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

সিরাজগঞ্জ, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জে এম মনসুর আলী স্মৃতি গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় সোনামুখী ইউনিয়ন ১১-০ গোলে রতনকান্দি ইউনিয়নকে হারিয়েছে। এর আগে কাজিপুর উপজেলা পরিষদ মাঠে বৃহস্পতিবার বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম। প্রতিযোগিতায় কাজিপুরের ১২টি ও সিরাজগঞ্জ সদরের ৪টিসহ মোট ১৬টি ইউনিয়ন অংশ নিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২২০২ ঘ.