২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি ফুটবলে রাষ্ট্রজ্ঞিান চ্যাম্পিয়ন

রাজশাহী বিশ্ববিদ্যালয় আন্তবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। টাইব্রেকারে ব্যবস্থাপনা বিভাগকে হারায় তারা ৫-৪ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2010, 03:46 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয় আন্তবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। টাইব্রেকারে ব্যবস্থাপনা বিভাগকে হারায় তারা ৫-৪ গোলে। বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে বৃহস্পতিবার নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে পারেনি। ফলে খেলা টাইব্রেকারে গড়ায়। পুরস্কার দেন উপাচার্য ড. এম আব্দুস সোবহান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২১২২ ঘ.