কুড়িগ্রাম, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনালে বৃহস্পতিবার উলিপুর উপজেলাকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে রৌমারী উপজেলা।
কুড়িগ্রাম স্টেডিয়ামে প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। খেলার ৫৬ মিনিটে জয়সূচক গোলটি করেন রৌমারীর শিবলু।
আগেরবার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল উলিপুর।
দ্বিতীয় সেমিফাইনালে শুক্রবার কুড়িগ্রাম সদর খেলবে ভুরুঙ্গামারী উপজেলার বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২১১০ ঘ.
bdnews24