ঢাকা, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় বুধবার কুড়িগ্রাম সদর উপজেলা ২-০ গোলে হারায় নাগেশ্বরী উপজেলাকে।
কুড়িগ্রাম স্টেডিয়ামে খেলার ২৬ মিনিটে জীবনের গোলে এগিয়ে যায় সদর উপজেলা। ৬০ মিনিটে ব্যবধান বাড়ান সেই জীবনই।
বৃহস্পতিবার রৌমারী উপজেলা খেলবে উলিপুর উপজেলার বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনএল/টিআর/২১৪৭ ঘ.
bdnews24