২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফ মহিলা ফুটবল প্রতিযোগিতা ১২ ডিসেম্বর থেকে

সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে ১২ ডিসেম্বর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2010, 02:48 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে ১২ ডিসেম্বর। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রতিযোগিতার ব্যবস্থাপনায় আয়োজিত প্রতিযোগিতার সব খেলা হবে কক্সবাজার স্টেডিয়ামে। চূড়ান্ত খেলা হবে ২৩ ডিসেম্বর। দু'টি গ্র"পে ভাগ হয়ে দক্ষিণ এশিয়ার আটটি দেশ প্রতিযোগিতায় অংশ নেবে। 'এ' গ্র"প স্বাগতিক বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত, শ্রীলঙ্কা ও ভুটান। গ্র"প 'বি' তে লড়াই করবে নেপাল, পাকিস্তান, আফগানিস্তান ও মালদ্বীপ। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে ১২ ডিসেম্বর দুপর ১২ টায়। ওই দিন প্রতিযোগিতার প্রথম ও একমাত্র খেলায় নেপাল মাঠে নামবে মালদ্বীপের বিপক্ষে। গ্র"প পর্বে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১৩ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। ১৫ ডিসেম্বর দ্বিতীয় খেলায় মাঠে নামবে ভুটানের বিপক্ষে। দু'দিন পর গ্র"পের শেষ ম্যাচে ভারতের মোকাবেলা করবে স্বাগতিকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০৪১ ঘ.