ঢাকা, ০৫ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতায় রোববার রৌমারী উপজেলা ২-০ গোলে রাজারহাট উপজেলাকে হারিয়েছে।
কুড়িগ্রাম স্টেডিয়ামে রৌমারীর পক্ষে গোল দু'টি করেন ৮ জাকির হোসেন।
সোমবার ভূরুঙ্গামারী উপজেলা খেলবে ফুলবাড়ী উপজেলার বিপক্ষে।
প্রতিযোগিতার আয়োজন করেছে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা। এতে অংশ নিচ্ছে রাজিবপুর, রৌমারী, চিলমারী, উলিপুর, রাজারহাট, ফুলবাড়ী, ভূরুঙ্গামারী, নাগেশ্বরী ও সদর উপজেলা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/এনআই/২০১৩ ঘ.
bdnews24