২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফে সোনাজয়ী দৌড়বিদ মাহবুব দুর্ঘটনায় নিহত

সাফ গেমসে সোনাজয়ী দৌড়বিদ মাহবুব আলম নারায়ণগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2010, 03:34 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

নারায়ণগঞ্জ/কিশোরগঞ্জ, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাফ গেমসে সোনাজয়ী দৌড়বিদ মাহবুব আলম নারায়ণগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার ভোরে কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাহবুবের মাইক্রোবাসটি দুর্ঘটনায় পড়ে বলে পুলিশ জানিয়েছে। মাহাবুব (৩৫) এর বাড়ি কিশোরগঞ্জ জেলা সদরের হারুয়া এলাকায়। তার বাবার নাম কালু মিয়া। তিনি অ্যাথলেটিক্স ফেডারেশনের কার্যকরী কমিটির সদস্য ছিলেন। মহাসড়ক পুলিশের কাঁচপুর থানার ওসি শাহরিযার হোসেন সাংবাদিকদের বলেন, কুমিল্লা থেকে ঢাকা ফেরার পথে ভোরে কাঁচপুরে মাহবুবের মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন মাহবুব। মাহবুবের গাড়ির চালকও এ দুর্ঘটনায় আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়। মাহবুবের লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাহবুব ১৯৯৫ সালে ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত সাফ গেমসে ২০০ মিটার স্পিন্টে স্বর্ণ জয় করেছিলেন। এছাড়া তিনি বেশ কয়েকবার জাতীয় প্রতিযোগিতায়ও স্বর্ণ জেতেন। অ্যাথলেটিক্স ফেডারেশনের কার্যকরী কমিটিতে দায়িত্ব পালন করছিলেন তিনি। দুই বোন এক ভাইয়ের মধ্যে সবার বড় মাহবুব এক কন্যা সন্তানের জনক। একাধিকবার জাতীয় পর্যায়ে ১০০ মিটার