২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওসাসুনার বিপক্ষে খেলবেন মেসি

ওসাসুনার বিপক্ষে খেলার জন্য ১৯ সদস্যের বার্সেলোনা দলে আছেন লিওনেল মেসি। চোটের কারণে গ্যাব্রিয়েল মিলিতো খেলতে পারবেন না। তাই মেসিকেই খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খেলাটি হবে শনিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2010, 03:29 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওসাসুনার বিপক্ষে খেলার জন্য ১৯ সদস্যের বার্সেলোনা দলে আছেন লিওনেল মেসি। চোটের কারণে গ্যাব্রিয়েল মিলিতো খেলতে পারবেন না। তাই মেসিকেই খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খেলাটি হবে শনিবার। রিয়াল মাদ্রিদের বিপক্ষে সোমবারের ম্যাচ খেলার সময় আঘাত পান মেসি। এ কারণে শেষ কয়েকদিন অনুশীলন করতে পারেননি তিনি। যদিও এখন তিনি সুস্থ এবং ওসাসুনার বিপক্ষে খেলার জন্য তৈরি। ওই খেলায় রিয়াল মাদ্রিদকে ৫-০ তে হারায় বার্সেলোনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএনএল/২০৩১ ঘ.