২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার মন খারাপ

মন খারাপ করে এখন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ভুল ধরছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি চাইছিলেন ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা তার দেশে আয়োজন করতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2010, 03:54 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মন খারাপ করে এখন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ভুল ধরছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি চাইছিলেন ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা তার দেশে আয়োজন করতে। কিন্তু এই প্রতিযোগিতার আয়োজক হিসেবে কাতারকে বেছে নেয় ফিফা। কিন্তু ওবামা তা মেনে নিতে মোটেও রাজি নন। সাংবাদিকদের তিনি বলেন, "আমার মতে এটা ভুল সিদ্ধান্ত"। চূড়ান্ত ভোটাভুটিতে তার দেশ জিতবে বলে আশা করেছিলেন ওবামা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২১৪৭ ঘ.