ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুব শিগগিরই পুরোদমে প্রশিক্ষণে ফিরছেন লিভারপুলের অধিনায়ক স্টিভেন জেরার্ড।
হ্যামস্ট্রিং চোট কাটিয়ে আগামী সোমবার প্রশিক্ষণে ফিরতে পারেন তিনি।
নভেম্বরে ফ্রান্সের বিপক্ষে খেলতে যেয়ে চোটে পড়েন ইংলিশ ফুটবলার জেরার্ড। খেলায় ২-১ ব্যবধানে হার মানে ইংল্যান্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এটি/২০২৯ ঘ.
bdnews24