২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সিগঞ্জ ডিসি কাপের ফাইনালে সদর উপজেলা

মুন্সীগঞ্জ ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টে শ্রীনগর উপজেলা একাদশকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে সদর উপজেলা একাদশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2010, 02:05 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুন্সীগঞ্জ ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টে শ্রীনগর উপজেলা একাদশকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে সদর উপজেলা একাদশ। নাইজেরিয়ান খেলোয়াড় সিবি প্রথমার্ধের ৩০ মিনিটে গোল করে সদর উপজেলা দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে ওই নাইজেরিয়ান খেলোয়াড় আরো ১টি গোল করে ব্যবধান বাড়ান। খেলায় উভয় দলের পক্ষে ১২জন নাইজেরিয়ান খেলোয়াড় অংশ নেয়। এর মধ্যে সদর উপজেলার পক্ষে ৫ জন ও শ্রীনগর উপজেলার পক্ষে ৭ জন। শুক্রবার বিকালে সদর উপজেলা একাদশ একই স্টেডিয়ামে সিরাজদিখান উপজেলা একাদশের সঙ্গে ফাইনালে লড়বে। এই টুর্নামেন্ট ৬টি উপজেলা দল অংশ নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এনআই/এটি/১৯৫৭ ঘ.