ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০১০ এ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) চ্যাম্পিয়ন হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে সোমবার ফাইনালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) টাইব্রেকারে চট্টগ্রাম রেঞ্জ পুলিশকে ৪-৩ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল।
খেলা শেষে পুরস্কার দেন মহাপুলিশ পরিদর্শক হাসান মাহমুদ খন্দকার। সে সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (এসবি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজীর আহমেদ।
প্রতিযোগিতা শুরু হয়েছিল ৪ নভেম্বর। লিগ পদ্ধতির এই প্রতিযোগিতায় ৯টি দল অংশ নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/টিআর/২১৫৫ ঘ.
bdnews24