২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুব্রত মুখার্জী ফুটবল থেকে বাফুফের বিদায়

ভারতের সুব্রত মুখার্জী কাপ ফুটবল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে বাফুফে অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। সোমবার তারা টাইব্রেকারে ৪-৫ গোলে হারে স্থানীয় দল আর্মি বয়েজের কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2010, 02:09 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের সুব্রত মুখার্জী কাপ ফুটবল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে বাফুফে অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। সোমবার তারা টাইব্রেকারে ৪-৫ গোলে হারে স্থানীয় দল আর্মি বয়েজের কাছে। গোল শূন্যভাবে খেলা শেষ হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এর আগে চার খেলায় জিতে বাফুফে একাদশ কোয়ার্টার ফাইনালে উঠেছিল। প্রথম খেলায় নাগাল্যান্ডের বিপেক্ষ ১-০ গোলে জেতে তারা। একই ব্যবধানে জেতে অরুনাচল প্রদেশের বিপক্ষেও। সৈনিক ক্লাবের বিপক্ষে জেতে ৭-০ গোলে। এটিই ছিল প্রতিযোগিতায় সবচেয়ে বড় ব্যবধানে জয়। এই তিন খেলায় জিতে বাফুফে একাদশ দ্বিতীয় পর্বে ওঠে। এরপর নেপালকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে দলটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমএইচ/টিআর/১৯৫০ ঘ.