ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লন্ডনে বছরের শেষ এটিপি ওয়ার্ল্ড ট্যুরের ফাইনালে মুখোমুখি হচ্ছেন স্পেনের রাফায়েল নাদাল ও সুইজারল্যান্ডের রজার ফেদেরার।
উত্তেজনাপূর্ণ প্রথম সেমিফাইনালে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় নাদাল ৭-৬ (৫), ৩-৬ ও ৭-৬ (৬) গেমে হারান যুক্তরাজ্যের অ্যান্ডি মারেকে।
অন্য সেমিফাইনালে ফেদেরার সহজেই ৬-১ ও ৬-৪ গেমে হারান সার্বিয়ার নোভাক জোকোভিচকে।
এ বছর ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন শিরোপা জেতা নাদাল প্রথমবারের মত মৌসুমের শেষ প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন।
ফেদেরার এই প্রতিযোগিতার চারবারের চ্যাম্পিয়ন।
ম্যাচ জয়ের পর ফেদেরার বলেন, "আমি নাদালের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এটি/১৬৪৫ ঘ.
bdnews24