২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেদেরার-মারের পর সেমিতে নাদাল-জোকোভিচ

লন্ডনে বছরের শেষ এটিপি ওয়ার্ল্ড ট্যুরের সেমিফাইনালে উঠেছেন স্পেনের রাফায়েল নাদাল ও সার্বিয়ার নোভাক জোকোভিচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2010, 02:48 PM

Updated : 25 Aug 2022, 07:41 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লন্ডনে বছরের শেষ এটিপি ওয়ার্ল্ড ট্যুরের সেমিফাইনালে উঠেছেন স্পেনের রাফায়েল নাদাল ও সার্বিয়ার নোভাক জোকোভিচ। এর আগে সেমিফাইনাল নিশ্চিত করেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার ও যুক্তরাজ্যের অ্যান্ডি মারে। সেমিফাইনালে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় নাদালের মুখোমুখি হবেন মারে। আর ফেদেরারের বিপক্ষে খেলবেন জোকোভিচ। রাউন্ড-রবিন পর্যায়ে নিজেদের শেষ খেলায় নাদাল ৭-৬ ও ৬-১ গেমে চেক প্রজাতন্ত্রের টমাস বার্দিচকে হারিয়ে 'এ' গ্র"পের শীর্ষ খেলোয়াড় হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেন। আর র‌্যাঙ্কিংয়ে তৃতীয় জোকোভিচ ৬-২ ও ৬-৩ গেমে হারান যুক্তরাষ্ট্রের অ্যান্ডি রডিককে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এটি/এনআই/১৮৪৯ ঘ.