২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন রুনি

ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ওয়েন রুনি। গত মাসে ক্লাবের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ম্যানইউয়ের বিপক্ষে তিনি বেশ কিছু নেতিবাচক মন্তব্য করেছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2010, 02:47 PM

Updated : 25 Aug 2022, 07:41 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ওয়েন রুনি। গত মাসে ক্লাবের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ম্যানইউয়ের বিপক্ষে তিনি বেশ কিছু নেতিবাচক মন্তব্য করেছিলেন। ম্যানচেস্টার ইউনাইটেডের কোনো লক্ষ্য নেই বলে মন্তব্য করেছিলেন ইংল্যান্ডের আক্রমণভাগের এই খেলোয়াড়। একই সঙ্গে ম্যানচেস্টার সিটিতে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি। রুনির এই মন্তব্য ভালোভাবে নেননি ম্যান ইউ'র সমর্থকরা। যদিও শেষ পর্যন্ত ম্যান ইউ'র সঙ্গে চুক্তির মেয়াদ আরো পাঁচ বছর বাড়িয়েছেন রুনি। তবে সমর্থকরা মনে করছেন আর্থিক চুক্তির অঙ্কটা বাড়ানোর জন্যই রুনি তাদের আবেগ নিয়ে খেলা করেছেন। চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রুনির করা পেনাল্টি গোলের সুবাদে রেঞ্জার্সকে ১-০ গোলে হারায় ম্যান ইউ। রুনি বলেন, "আমি ভেবেছিলাম ভক্তদের কাছে এতেই আমার ক্ষমা প্রার্থনা হয়ে গেছে। যদিও সকলে বলছে আমি ক্ষমা চাইনি। বিষয়টি যদি এরকম হয় তবে আমি আবারো ক্ষমা চাইছি।" "চুক্তিতে সই করার আগেই আমি আমার দিক থেকে পরিষ্কারভাবে জানিয়েছি যে, আমি দীর্ঘদিনের জন্য এই ক্লাবটির কাছে দায়বদ্ধ। আমি এখানে সাফল্য পেতে চাই। সকলেই বলেছে আমি ম্যানচেস্টার সিটিতে যাচ্ছি। বিশ্বাস করুন যদি আমি ক্লাব বদল করতাম তবে ইংল্যান্ডের বাইরের কোনো ক্লাবেই যেতাম।" ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসন রুনিকে খারাপ পরামর্শ দেয়ার জন্য তার এজেন্ট পল স্ট্রেটফোর্ডকে দায়ী করেন। তবে আর কখনো ওল্ড ট্রাফোর্ড ছেড়ে না যাওয়ার ইচ্ছাই জানিয়েছেন রুনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/এনআই/২০৩৫ ঘ.