ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুন্সীগঞ্জে ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সদর উপজেলা একাদশ ও লৌহজং উপজেলা একাদশ ১-১ গোলে ড্র করেছে।
খেলার প্রথমার্ধে নাইজেরিয়ান খেলোয়ার মাইকেল ভেন গোল করে লৌহজং উপজেলাকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে সদর উপজেলাকে খেলায় সমতায় ফেরান মিলন।
এই খেলায় দু'দলে ১১ জন বিদেশী খেলোয়ার অংশ নেয়।
শুক্রবার বিকালে মুন্সীগঞ্জ স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আজিজুল আলম এবং পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম।
শনিবার গজারিয়া উপজেলা একাদশ খেলবে সিরাজদিখান উপজেলা একাদশের বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এনআই/এমএইচ/১৯২৪ ঘ.
bdnews24