ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী বছরের শুরুতে অনুষ্ঠতব্য অস্ট্রেলিয়া ওপেন থেকে নিজেকে প্রত্যাহার করেছেন যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা উইলিয়ামস।
পায়ের চোটের জন্য এ বছরের জুলাই থেকে মাঠের বাইরে রয়েছেন সেরেনা।
ভেরা জনারেভাকে হারিয়ে উইম্বলডন শিরোপা জেতার পর আর কোর্টে নামেননি ১৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনা।
উইম্বলডন চ্যাম্পিয়ন হওয়ার পরপরই একটি রেস্টুরেন্টে ভাঙা কাঁচে পা কাটে সেরেনার। তারপর পায়ে দ্বিতীয়বারের মতো অস্ত্রোপচার করান তিনি। সেই চোট এখনো তিনি কাটিয়ে উঠতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/২০৪২ ঘ.
bdnews24