২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েদের কাবাডির সেমিফাইনালে বাংলাদেশ

নেপালের বিপক্ষে 'ওয়াক-ওভার' পেয়ে গুয়াংজু এশিয়ান গেমসে মেয়েদের কাবাডিতে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2010, 02:12 PM

Updated : 25 Aug 2022, 07:40 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেপালের বিপক্ষে 'ওয়াক-ওভার' পেয়ে গুয়াংজু এশিয়ান গেমসে মেয়েদের কাবাডিতে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। এর অর্থ মেয়েদের কাবাডিতে পদক নিশ্চিত হলো বাংলাদেশের। নাশা জিমন্যাসিয়াম কোর্টে বুধবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি খেলেনি নেপাল। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড। এদিকে ছেলেদের কাবাডিতে বুধবার পাকিস্তানের কাছে ৩৬-১৫ পয়েন্টে হেরেছে বাংলাদেশ। প্রথমার্ধে পাকিস্তান ২৬-১০ পয়েন্টে এগিয়ে ছিল। গত এশিয়াডে ব্রোঞ্জ পেয়েছিল বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এসএনএল/১৯৫৯ ঘ.