ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার এভারটন ও সান্ডারল্যান্ডের খেলটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। প্রচার মাধ্যমে খেলাটিকে শ্যালক-দুলা ভাইয়ের লড়াই বলে অভিহিত করেছে।
এভারটনের হয়ে খেলেছেন বোন জামাই রক্ষণভাগের খেলোয়াড় জন হেইটিঙ্গা। আর সান্ডারল্যান্ডের পক্ষে মাঠে নামেন মাঝমাঠের খেলোয়াড় শ্যালক বউডেউইন জেনডেন। হেইটিঙ্গা জুলাইতে বউডেউইনের বোন চার্লত্তি সোফি জেসডেনকে বিয়ে করেন।
খেলার ছয় মিনিটে লেইটন বাইনসের কোনাকোনিভাবে বল ঠেলে দেন। মাথা দিয়ে সেই বল টিম কাহিল পাঠিয়ে দেন এভারটনের জালে।
খেলার ২৩ মিনিটে সান্ডারল্যান্ডকে সমতায় ফেরান ড্যানি ওয়েলবেক।
৭০ মিনিটে গোলরক্ষক টিম হাওয়ার্ডকে ফাঁকি দিয়ে সান্ডারল্যান্ডকে এগিয়ে নেন সেই ওয়েলবেক।
খেলার ৮৩ মিনিটে এভারটনকে সমতায় ফেরান মাইকেল আরটেটা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০০৬ ঘ.
bdnews24