২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকিতে আবারও হার বাংলাদেশের

গুয়াংজু এশিয়ান গেমসে ছেলেদের হকিতে বাংলাদেশ ৪-১ গোলে হেরেছে স্বাগতিক চীনের কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2010, 01:55 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গুয়াংজু এশিয়ান গেমসে ছেলেদের হকিতে বাংলাদেশ ৪-১ গোলে হেরেছে স্বাগতিক চীনের কাছে। খেলার ৪১ মিনিটে বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি করেন কামরুজ্জামান। ফিল্ড আক্রমণ থেকে তিনি এ গোলটি দেন। আর চীনের পক্ষে দু'টি গোল করেন লিও জিমান। একটি করে গোল করেন ইয়ব ও ডং ইয়ং। এ হারের ফলে সপ্তম স্থানের জন্য বাংলাদেশকে শেষ ম্যাচে ওমানের সঙ্গে জিততে হবে। বৃহস্পতিবার শেষ খেলায় ওমানের মুখোমুখি হবে তারা। বাংলাদেশ ভারতে কাছে ৯-০, জাপানের কাছে ৩-১ ও পাকিস্তানের কাছে ৬-১ গোলে হারে। জিতেছে কেবল হংকংয়ের বিপক্ষে, ৭-৩ গোলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৯৪৭ ঘ.