ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গুয়াংজু এশিয়ান গেমসে মেয়েদের কাবাডিতে মঙ্গলবার দক্ষিণ কোরিয়াকে ২৮-১৯ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।
সেমিফাইনালে বৃহস্পতিবার বাংলাদেশ খেলবে থাইল্যান্ডের সঙ্গে।
খেলায় জেতার পর বাংলাদেশ দলের অধিনায়ক মালেকা পারভীন বলেন, "আমাদের লক্ষ্য ফাইনালে ওঠা। সেমিফাইনালে থাইল্যাল্ডকে হারাতে পারলেই আমাদের আরো ভালো কিছু করার সুযোগ থাকবে।"
দলের সদস্য শারমিন সুলতানা রিমা বলেন, "এই প্রথম আমরা এশিয়ান গেমসে খেলছি। তারপরও পুরো দল অসাধারণ খেলেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/টিআর/এসএনএল/১৮২২ ঘ.
bdnews24