ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্টার মিলানের আক্রমণভাগের খেলোয়াড় ক্যামেরুনের স্যামুয়েল ইতো তিন খেলায় নিষিদ্ধ হয়েছেন।
গত সপ্তাহে ইতালির সেরি 'আ'-তে চিয়েভো ভেরোনার রক্ষণভাগের খেলোয়াড় বোজান সিজারকে তিনি মাথা দিয়ে ঢুস মেরেছিলেন।
ঘটনাটি রেফারির চোখ এড়িয়ে যায়। কিন্তু ইতালির লিগ কমিটি ভিডিও-চিত্রে তা দেখে ইতোকে এই শাস্তি দেয়। ৪০ হাজার ডলার জরিমানাও করা হয় তাকে।
ঘটনাটি ঘটে খেলার ৩৮ মিনিটে। দুই খেলোয়াড়ের ধাক্কাধাক্কির সময় ইতোর মুখে হাল্কা আঘাত করেন সিজার। ঘুরে দাঁড়িয়েই সিজারের বুকে মাথা দিয়ে জোরে ঢুস মারেন ইতো ।
সিজারকে অবশ্য কোনো শাস্তি দেয়া হয়নি।
এ পর্যন্ত এ মৌসুমে ইতো দলের পক্ষে ১৮ গোল করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এসএনএল/১৭৫৬ ঘ.
bdnews24