২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেদেরার ও মারের জয়

লন্ডনে মৌসুমের শেষ টেনিস টুর্নামেন্টে সহজ জয় পেয়েছেন রজার ফেদেরার ও অ্যান্ডি মারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2010, 01:48 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লন্ডনে মৌসুমের শেষ টেনিস টুর্নামেন্টে সহজ জয় পেয়েছেন রজার ফেদেরার ও অ্যান্ডি মারে। বিশ্বের দ্বিতীয় সেরা টেনিস তারকা সুইজারল্যান্ডের ফেদেরার ৬-১ ও ৬-৪ গেমে জেতেন স্পেনের ডেভিড ফারের বিপক্ষে। এ নিয়ে র‌্যাঙ্কিংয়ে সপ্তম ফারের বিপক্ষে ১১-০ ম্যাচ জিতে রেকর্ড গড়লেন ফেদেরার। র‌্যাঙ্কিংয়ে পঞ্চম খেলোয়াড় ব্রিটেনের মারে ৬-২ ও ৬-৪ ব্যবধানে হারান বিশ্বের চতুর্থ সেরা টেনিস খেলোয়াড় সুইডেনের রবিন সোদার্লিংকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/১৯৩৯ ঘ.