২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগে ঘুরে দাঁড়াতে চায় চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ শুরু করে হঠাৎই যেন পথ হারিয়ে ফেলেছে চেলসি। বর্তমান চ্যাম্পিয়নরা গত চার ম্যাচের মধ্যে হেরেছে তিনটিতে। তারমধ্যে টানা দুই ম্যাচ। যেটি তারা গত চার বছরেও হারেনি। লিভারপুলের কাছে হারার পর চেলসি টানা দুই ম্যাচ হেরেছে সান্ডারল্যান্ড এবং বার্মিংহ্যাম সিটির কাছে। এই হারের ধারা থেকে ঘুরে দাঁড়াতে চ্যাম্পিয়ন্স লিগকেই বেছে নিতে চাইছে কার্লোস আনচেলত্তির দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2010, 12:55 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ শুরু করে হঠাৎই যেন পথ হারিয়ে ফেলেছে চেলসি। বর্তমান চ্যাম্পিয়নরা গত চার ম্যাচের মধ্যে হেরেছে তিনটিতে। তারমধ্যে টানা দুই ম্যাচ। যেটি তারা গত চার বছরেও হারেনি। লিভারপুলের কাছে হারার পর চেলসি টানা দুই ম্যাচ হেরেছে সান্ডারল্যান্ড এবং বার্মিংহ্যাম সিটির কাছে। এই হারের ধারা থেকে ঘুরে দাঁড়াতে চ্যাম্পিয়ন্স লিগকেই বেছে নিতে চাইছে কার্লোস আনচেলত্তির দল। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে চেলসির প্রতিপক্ষ জিলিনা। বাকি ম্যাচ গুলোতে লড়বে এএস রোমা-বায়ার্র্ন মিউনিখ, বাসেল-ক্লুজ, স্পার্তাক মস্কো-অলিম্পিক মার্সেই, এসি মিলান-অঁরে, রিয়াল মাদ্রিদ-আয়াক্স আমস্টার্ডাম, আর্সেনাল-স্পোর্টিং ব্রাগা ও শাখতার দোনেৎস্ক-পার্টিজান বেলগ্রেড। ফুটবল বোদ্ধাদের ধারণা ইনজুরির জন্য অনুপস্থিত দুই তারকা অধিনায়ক জন টেরি এবং মিডফিল্ডার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে মিস করছে চেলসি। কোচ আনচেলত্তি অবশ্য তা মনে করেন না। কিন্তু তিনি বলেছেন, "আমি তো যাদুকর নই যে, পরশ বোলালেই দল ভালো খেলবে। খেলতে হবে খেলোয়াড়দের। ওদের মানসিকতা ইতিবাচক রাখার পরামর্শ দিয়েছি আমি। এখনও আমার দল যথেষ্ট শক্তিশালী। আশা করি জিলিনার বিপক্ষেই ঘুরে দাঁড়াবে দল।" প্রতিপক্ষ হিসেবে জিলিনা সহজই। ইতিমধ্যেই তারা শেষ ষোল থেকে ছিটকে পড়েছে। ওদিকে জিতলেই চেলসির পথ পরিষ্কার। একই গ্র"পে মার্সেই এবং স্পার্তাক মস্কোর মধ্যে লড়াই জমবে। রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ আয়াক্স। তবে ইতিমধ্যেই শেষ ষোল নিশ্চিত করে ফেলা রিয়াল একটু হালকাচালেই খেলতে পারে। কোচ হোসে মরিনহো বিশ্রাম দিতে পারেন তার সেরা কয়েকজন তারকাকে। কারণ ২৯ নভেম্বরেই লা লিগায় তার মহারণ বার্সেলোনার সঙ্গে। একই গ্র"পে সাত বারের চ্যাম্পিয়ন এসি মিলান খেলবে অঁরের সঙ্গে। ওদিকে জার্মান বুন্দেসলিগায় পয়েন্ট টেবিলে আট নম্বরে থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে গতবারের রানার-আপ বায়ার্ন মিউনিখ যথেষ্ট দাপটে এগিয়ে যাচ্ছে। চারবারের চ্যাম্পিয়নরা টানা তিনটি জয় নিয়ে তাদের গ্র"পে শীর্ষে রয়েছে। তারা খেলবে ইতালিয়ান ক্লাব এএস রোমার বিপক্ষে। গ্র"পে দ্বিতীয় স্থানে রয়েছে রোমা। ইংলিশ ক্লাব আর্সেনালও প্রিমিয়ার লিগে সর্বশেষ ম্যাচে হারের ধাক্কা ভুলে খেলায় ঘুরে দাঁড়াতে চাইছে চ্যাম্পিয়ন্স লিগেই। তারা লড়বে স্পোর্টিং ব্রাগার বিপক্ষে। তাদের সামনেও শেষ ষোলতে ওঠার চ্যালেঞ্জ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/১৮৫২ ঘ.