২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্তুগালের কাছে ৪ গোলে হার স্পেনের

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে চমকে দিয়েছে পর্তুগাল। বুধবার রাতে প্রীতি ম্যাচে তাদের সহজেই ৪-০ গোলে হারিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2010, 01:04 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে চমকে দিয়েছে পর্তুগাল। বুধবার রাতে প্রীতি ম্যাচে তাদের সহজেই ৪-০ গোলে হারিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোরা। দিনের অন্যান্য খেলায় সুইডেন আটকে দিয়েছে জার্মানিকে। কোনো দলই গোল করতে পারেনি। তবে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ফ্রান্স। রোমানিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। নেদারল্যান্ডস ১-০ গোলে জিতেছে তুরস্কর বিপক্ষে। লিসবনে খেলা শুরুর পরই স্পেনকে চেপে ধরে পতুর্গাল। তবে প্রথম গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয় ৪৫ মিনিট। কার্লোস মার্টিন্সের গোলে এগিয়ে যায় পর্তুগাল। এরপর দু'টি গোল করেন হেলডার পস্তিগা। অতিরিক্ত সময়ে (৯০ ) স্পেনের কফিনে শেষ পেরেকটি ঠোকেন হুগো অ্যালমেইদা। এটিই গত ৪৭ বছরের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে হার স্পেনের। এর আগে ১৯৬৩ সালে ৬-২ গোলে স্কটল্যান্ডের কাছে হার মেনেছিল তারা। খেলা শেষে সমর্থকদের কাছে ক্ষমা চান স্পেনের মাঝমাঠের খেলোয়াড় সেসে ফেব্রেগাস। তিনি বলেন, ''এভাবে হারার পর কোন অজুহাত দেখানোর মানে হয়না। আমরা লজ্জিত। ক্ষমা চাইছি সবার কাছে। আশা করছি এই ধাক্কা সামলে উঠতে পারবো।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৮৪০ ঘ.