ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অতিরিক্ত সময়ে লিওনেল মেসির দেয়া গোলে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে হারালো আর্জেন্টিনা।
শুক্রবার দোহায় অনুষ্ঠিত প্রীতি ফুটবল খেলায় সতীর্থ এজেকুয়েল লাভেজ্জির বাড়ানো পাস থেকে বল পেয়ে গোল করেন মেসি।
যদিও খেলার প্রথমার্ধেই রোনালদিনহোর গোলে এগিয়ে যেতে পারতো ব্রাজিল। কিন্তু একটুর জন্য তার প্রচেষ্টা সফল হয়নি। আবার দানি অ্যালভেসের শট ক্রসবারে লেগে ফিরে আসে।
এই জয় দিয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে লড়াইয়ে এগিয়ে গেল আর্জেন্টিনা। ৯০ বারের সাক্ষাতে আর্জেন্টিনা জিতেছে ৩৪ বার। ব্রাজিল ৩৩ বার। ড্র হয়েছে ২৩ বার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/০১১৫ ঘ.
bdnews24