২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশিক্ষণ শিবিরে ফিরেছেন ডিফো

টটেনহ্যাম হটস্পারের আক্রমণভাগের খেলোয়াড় জারমেইন ডিফো প্রশিক্ষণ শিবিরে ফিরে এসেছেন। অথচ তার ফেরার কথা ছিল আরো প্রায় এক মাস পর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2010, 12:44 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টটেনহ্যাম হটস্পারের আক্রমণভাগের খেলোয়াড় জারমেইন ডিফো প্রশিক্ষণ শিবিরে ফিরে এসেছেন। অথচ তার ফেরার কথা ছিল আরো প্রায় এক মাস পর। ইউরো ২০১২-এর বাছাই পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে খেলার সময় পায়ে চোট পান ডিফো। এরপর তার অস্ত্রোপচার করা হয়। খেলাটি হয় ৭ সেপ্টেম্বর। ডিফোকে তিন মাস মাঠের বাইরে থাকতে হবে বলে মনে করা হচ্ছিল। কিন্তু আক্রমণভাগের এই খেলোয়াড়কে মঙ্গলবার হটস্পারের ফুটবলারদের সঙ্গে প্রশিক্ষণ নিতে দেখা যায়। গত মৌসুমে সব ধরণের প্রতিযোগিতায় হটস্পারের হয়ে সবচেয়ে বেশি ২৪টি গোল করেন ডিফো। এর আগে সোমবার হটস্পারের কর্মকর্তারা জানান, তাদের মাঝমাঠের খেলোয়াড় টম হাডলস্টোনের পায়ে অস্ত্রোপচার করা হয়েছে। ফলে তিন মাসের জন্য দর্শক হয়ে থাকতে হবে তাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮৩৩ ঘ.