ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোটের কারণে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারছেন না ইংল্যান্ডের ফুটবলার জন টেরি। এক মাসের জন্য দর্শক হয়ে গেছেন তিনি।
খেলাটি হবে বুধবার।
এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির হয়ে স্যান্ডারল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে পারেননি টেরি। খেলায় তার ক্লাব হার মানে ০-৩ গোলে।
খেলা তৈরির কারিগর টেরি বলেন, ''পিঠের চোটের কারণে এক মাসের মতো মাঠের বাইরে থাকতে হবে আমাকে।''
'দ্য সান' জানিয়েছে, চিকিৎসার জন্য ক্লাব কোচ কার্লো অ্যানচেলত্তির পরামর্শে ইতালি যাচ্ছেন তিনি।
এদিকে চোটের কারণে ইংল্যান্ডের আরেক ফুটবলার ওয়েন রুনিরও খেলা অনিশ্চিত হয়ে পড়েেেছ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/২০২৩ ঘ.
bdnews24