২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই খেলায় নিষিদ্ধ মরিনহো

মনের কথা চেপে রাখতে জানেন না রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহো। স্পষ্টবক্তা হিসেবেই পরিচিত তিনি। এজন্য মাঝে মধ্যেই বিপাকে পড়তে হয় তাকে। রেফারিকে গালি দেয়ায় স্পেনের লা লিগায় দুই খেলার জন্য তাকে নিষিদ্ধ করেছে সে দেশের ফুটবল ফেডারেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2010, 11:29 AM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মনের কথা চেপে রাখতে জানেন না রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহো। স্পষ্টবক্তা হিসেবেই পরিচিত তিনি। এজন্য মাঝে মধ্যেই বিপাকে পড়তে হয় তাকে। রেফারিকে গালি দেয়ায় স্পেনের লা লিগায় দুই খেলার জন্য তাকে নিষিদ্ধ করেছে সে দেশের ফুটবল ফেডারেশন। কিংস কাপে বুধবার মারসিয়ার বিপক্ষে খেলার পর মরিনহো রেফারি হোসে লুই পারাদোস রোমেরকে 'জাহান্নামে যাও' বলে গালি দিয়েছিলেন। খেলায় রিয়াল জেতে ৫-১ গোলে। স্পেনের ফুটবল ফেডারেশন জানিয়েছে, রেফারিকে গালি দেয়ায় মরিনহোকে এই শাস্তি দেয়া হয়েছে। লা লিগায় রিয়ালের পরের খেলা রোববার, স্পোর্টিং গিজনের সঙ্গে। ২০ নভেম্বর খেলবে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে। এই দুই ম্যাচে মরিনহো মাঠে খেলোয়াড়দের সঙ্গে বসতে পারবেন না। তাকে থাকতে হবে গ্যালারিতে। তবে আগামী ২৯ নভেম্বর খেলোয়াড়দের সঙ্গে মাঠে বসতে পারবেন তিনি। সেদিন হবে বার্সেলোনা ও রিয়ালের খেলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৭১৮ ঘ.