২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমা চাইলেন বার্টন

নিজের কুকীর্তির জন্য ক্ষমা চাইলেন নিউক্যাসলের খেলোয়াড় জয়ে বার্টন। সেন্ট জেমস পার্কে খেলার সময় ব্ল্যাকবার্ন রোভার্সের খেলোয়াড় মর্টেন পেডেরসেনকে ঘুষি মেরেছিলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2010, 02:32 PM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিজের কুকীর্তির জন্য ক্ষমা চাইলেন নিউক্যাসলের খেলোয়াড় জয়ে বার্টন। সেন্ট জেমস পার্কে খেলার সময় ব্ল্যাকবার্ন রোভার্সের খেলোয়াড় মর্টেন পেডেরসেনকে ঘুষি মেরেছিলেন তিনি। বার্টন বলেন, "আমি কোচ ক্রিস হুটন, আমার সতীর্থ খেলোয়াড়, আমাদের ভক্ত এবং অবশ্যই মর্টেন পেডেরসেন ও ব্ল্যাকবার্নের কাছে ক্ষমা চাচ্ছি।" ঘটনাটি রেফারি মাইক জোন্সের চোখ এড়িয়ে গেলেও পরে বার্টনের বিরুদ্ধে ব্যবস্থা নেয় ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন। তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয় তাকে। ফলে ফুলহ্যাম, বোল্টন ওয়ান্ডারার্স এবং চেলসির বিপক্ষে দর্শক হয়ে থাকতে হবে বার্টনকে। বার্টন স্বীকার করেন ওই সময় তিনি আসলেই ভুল করেছেন। এজন্য তাকে যে শাস্তি দেয়া হয়েছে তাও তিনি মেনে নিয়েছেন বলে জানান। তিনি আরো বলেন, "শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর আমি আবার মাঠে নামতে চাই। এই মৌসুমটা বেশ ভালোভাবেই শুরু করেছে আমার দল। আমি তা ধরে রাখতে চাই।" ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে নিউক্যাসল। এতে বড় ভূমিকা রয়েছে বার্টনের। ওয়েস্ট ব্র"মের বিপক্ষে ৫ ডিসেম্বর মাঠে দেখা যেতে পারে বার্টনকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২০২৩ ঘ.