২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেন দলে ফিরেছেন তোরেস ও জাভি

পর্তুগালের বিপক্ষে প্রীতি ম্যাচে স্পেন দলে ফিরেছেন লিভারপুলের আক্রমণভাগের খেলোয়াড় ফার্নান্দো তোরেস ও বার্সেলোনার মাঝমাঠের খেলোয়াড় জাভি হার্নান্দেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2010, 02:15 PM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পর্তুগালের বিপক্ষে প্রীতি ম্যাচে স্পেন দলে ফিরেছেন লিভারপুলের আক্রমণভাগের খেলোয়াড় ফার্নান্দো তোরেস ও বার্সেলোনার মাঝমাঠের খেলোয়াড় জাভি হার্নান্দেজ। ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের শেষ দু'টি খেলায় চোটের জন্য মাঠে নামতে পারেননি তোরেস ও জাভি। খেলা দু'টি ছিল লিথুনিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে। আর্সেনালের মাঝমাঠের খেলোয়াড় সেস ফেব্রেগাস ও রিয়াল মাদ্রিদের রক্ষণভাগের খেলোয়াড় রাউল আলবিওলও ফিরেছেন দলে। মূলত বিশ্বকাপ জয়ী দলটিকেই নামানো হচ্ছে পর্তুগালের বিপক্ষে। শুধু চোটে আক্রান্ত সেভিয়ার জেসাস নাভাসের পরিবর্তে দলে ডাক পেয়েছেন ভিলারিয়ালের মাঝমাঠের খেলোয়াড় সান্তি ক্যাজোলা। খেলা হবে লিসবনে, ১৭ নভেম্বর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০১১ ঘ.