ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্যারিস মাস্টার্স টেনিসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন যুক্তরাজ্যের অ্যান্ডি মারে । ম্যারিন সিলিসকে ৭-৬ (৮-৬), ৩-৬ ও ৬-৩ গেমে হারান তিনি।
খেলা শেষে মারে বলেন, "জেতার জন্য এত কঠিন লড়াই আমাকে খুব কমই করতে হয়েছে।"
কোয়ার্টার ফাইনালে মারে খেলবেন ফ্রান্সের গেইল মনফিলসের সঙ্গে।
এছাড়া কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন রজার ফেদেরার, অ্যান্ডি রডিক, রবিন সোদারলিং ও নিকোলাই ডেভিডেনকো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯৪১ ঘ.
bdnews24