২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিকেলসনের সঙ্গে সমান অবস্থানে রয়েছেন সিদ্দিকুর

বার্কলে সিঙ্গাপুর ওপেন গলফের প্রথমদিন বাংলাদেশের সিদ্দিকুর রহমান বিশ্ব র‌্যাঙ্কিংয়ের চার নম্বর খেলোয়াড় ফিল মিকেলসনের সঙ্গে রয়েছেন সমান অবস্থানে। তবে তারা দু'জনেই মোট ১২ জনের সঙ্গে রয়েছেন ২৫তম স্থানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2010, 01:50 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

ঢাকা, ১১ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বার্কলে সিঙ্গাপুর ওপেন গলফের প্রথমদিন বাংলাদেশের সিদ্দিকুর রহমান বিশ্ব র‌্যাঙ্কিংয়ের চার নম্বর খেলোয়াড় ফিল মিকেলসনের সঙ্গে রয়েছেন সমান অবস্থানে। তবে তারা দু'জনেই মোট ১২ জনের সঙ্গে রয়েছেন ২৫তম স্থানে। বৃহস্পতিবার প্রথম পর্ব শেষে পারের চেয়ে চার শট কম খেলেছেন সিদ্দিকুর। প্রথম পর্ব শেষে ইংল্যান্ডের ক্রিস উড, দক্ষিণ কোরিয়ার কিম বি-ও এবং স্পেনের ইগনাসিও গারিদো যৌথভাবে শীর্ষে রয়েছেন। তারা তিনজনই পারের চেয়ে আট শট কম খেলেছেন। দু'জন খেলোয়াড় পারের চেয়ে সাত শট কম খেলে রয়েছেন চতুর্থ ও পঞ্চম স্থানে। পারের চেয়ে ছয় শট কম খেলেছেন আরো দু'জন। পারের চেয়ে পাঁচ শট কম খেলেছেন ১৭ জন খেলোয়াড়। তারপরই সিদ্দিকসহ আরো ১২ জন পারের চেয়ে চার শট কম খেলেন। প্রতিযোগিতায় বিজয়ী গলফার ১ মিলিয়ন ডলার পুরস্কার পাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এসএনএল/১৯৩৪ ঘ.