ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বাদশ স্ট্যান্ডার্ড ব্যাংক স্কুল দাবা প্রতিযোগিতায় ছাত্রদের গ্র"পে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন একরামুল হক সিয়াম। আর ছাত্রীদের গ্র"পে চ্যাম্পিয়ন হন তাহমিনা আক্তার তিশা।
ষষ্ঠ থেকে দশম শ্রেণী গ্র"পে ৮ খেলায় ৭.৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন সিয়াম। একই গ্র"পে ৭ পয়েন্ট পেয়ে রানার-আপ হন মাগুরার মোহাম্মদ সাগর। তৃতীয় হন আবদুল্লাহ আল সাইক।
মেয়েদের গ্র"পে ৫ খেলায় ৪.৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হন তাহমিনা। রানার-আপ হন বগুড়ার প্রতিভা তালুকার।
কেজি থেকে পঞ্চম শ্রেণী গ্র"পে ৫ খেলায় ৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ফরিদপুরের ফাহাদ রহমান। রানার-আপ হন নূর নেওয়াজ অয়ন। তৃতীয় হন ঢাকার জান্নাতুল নাইম।
জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে বিজয়ীদের পুরস্কার দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জিম ম্যাকেইব ও দাবা ফেডারেশনের সহ-সভাপতি মির্জা এনামুল হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৯১১ ঘ.
bdnews24