২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফোরলানকে বিক্রি করতে চায় অ্যাটলেটিকো

উরুগুয়ের তারকা ফুটবলার ডিয়াগো ফোরলানকে রিয়াল মাদ্রিদের কাছে বিক্রি করার প্রস্তাব দিয়েছে একই শহরের আরেক ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। বিনিময় মূল্য ধরা হয়েছে ১৮ মিলিয়ন ইউরো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2010, 01:18 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উরুগুয়ের তারকা ফুটবলার ডিয়াগো ফোরলানকে রিয়াল মাদ্রিদের কাছে বিক্রি করার প্রস্তাব দিয়েছে একই শহরের আরেক ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। বিনিময় মূল্য ধরা হয়েছে ১৮ মিলিয়ন ইউরো। ৩১ বছর বয়সী ফোরলানকে কিনতে চায় ইংল্যান্ডের টটেনহ্যাম হটস্পার ও ইতালির জুভেন্টাসও। স্পেনের ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, রিয়ালের সঙ্গে বিনিময় মূল্য নিয়ে অ্যাটলেটিকো আলোচনা করতে রাজি। কিন্তু রিয়াল কোচ হোসে মরিনহো জানিয়েছেন, তিনি নতুন খেলোয়াড় কেনার ব্যাপারে আগ্রহী নন। গত মাসে মার্কাতেই এক সাক্ষাতকারে ফোরলান অ্যাটলেটিকো ছাড়ার ইচ্ছের কথা জানিয়েছিলেন। বলেছিলেন, ভালো প্রস্তাব পেলে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরে যেতে চান। ফোরলান ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুই বছর খেলেছিলেন। কিন্তু ধারাবাহিকভাবে ভালো খেলতে পারেননি। ফলে ২০০৪ সালে তাকে ভিলা রিয়ালের কাছে বিক্রি করে দেয় ম্যান ইউ। ২০০৭ সালে ২১ মিলিয়ন ইউরোর বিনিময়ে ফোরলান যোগ দেন অ্যাটলেটিকোতে। সেখানে নিজেকে মেলে ধরেন আক্রমণভাগের এই খেলোয়াড়। গত মৌসুমে অ্যাটলেটিকো ইউরোপা কাপের শিরোপা জেতে ফুলহ্যামকে হারিয়ে। দুই মৌসুম ফোরলান লা লিগার সর্বোচ্চ গোলদাতা হন। জেতেন ইউরোপীয় গোল্ডেন বুটও। বিশ্বকাপ ফুটবলে উরুগুয়ে চতুর্থ হয়। ফোরলান করেন পাঁচ গোল। জেতেন গোল্ডেন বল পুরস্কার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এসএনএল/১৮৪৮ ঘ.