ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্জেন্টিনার আক্রমণভাগের খেলোয়াড় লিওনেল মেসি এবার জিততে চান কোপা আমেরিকা।
এর আগে আর্জেন্টিনার হয়ে অনূর্ধ্ব-২০ বিশ^কাপ ফুটবলের শিরোপা জেতেন তিনি। ২০০৮ সালে জেতেন বেইজিং অলিম্পিকে সোনার পদকও।
মেসি বলেন, ''আমার ফুটবল-জীবনে বিশ্বকাপ এবং কোপা আমেরিকা এখনো অধরাই রয়ে গেছে।" একে তিনি খুবই হতাশার বলে অভিহিত করেন।
২০১১ সালের কোপা আমেরিকার হবে আর্জেন্টিনায়।
২৩ বছর বয়সী এই তারকা জানান, এ পর্যন্ত যা অর্জন করেছেন তা নিয়ে তিনি সন্তুষ্ট নন। বার্সেলোনার এই ফুটবলার বলেন ''ক্লাবের হয়ে আমি যে সাফল্য পেয়েছি তাও যথেষ্ট নয়। আমি আরো চাই। আর দেশের হয়ে এখনো তেমন কিছুই তো পাইনি। এজন্য আমাকে আরো অনেকটা পথ পাড়ি দিতে হবে।''
মেসির সামনে পরীক্ষা এখন কাতারের রাজধানী দোহায়। ১৭ নভেম্বর ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ব্রাজিল-আর্জেন্টিনা খেলা মানেই বিশ^ ফুটবলে বিশেষ একটা আকর্ষণ। মেসিও তা মানেন। তাই অধীর আগ্রহে এই খেলার জন্য অপেক্ষা করছেন তিনি।
এ ম্যাচে ব্রাজিল দলে ডাক পেয়েছেন রোনালদিনহো। তার বিপক্ষে খেলার জন্যও মুখিয়ে রয়েছেন মেসি। বলেছেন ''ওর বিপক্ষে খেলার জন্য তৈরি হচ্ছি। ব্রাজিলকে হারানো দারুণ একটা ব্যাপার।''
এই খেলার অর্ধেক টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। বাকি টিকিট বিক্রি হবে খেলার দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৮০৫ ঘ.
bdnews24