২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবা দলের ঢাকা ত্যাগ

মঙ্গলবার রাতে চীনের গুয়াংজুর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সাত সদস্যের দাবা দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2010, 02:56 PM

Updated : 25 Aug 2022, 07:34 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মঙ্গলবার রাতে চীনের গুয়াংজুর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সাত সদস্যের দাবা দল। দলে আছেন চারজন খেলোয়াড়। এরা হলেন গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, ফিদে মাস্টার মিনহাজউদ্দিন, শামীমা আক্তার লিজা ও শারমীন সুলতানা শিরিন। তাদের সঙ্গী হয়েছেন দু'জন কর্মকর্তা মোরসালিন আহমেদ ও ইয়াসমীন বেগম। এছাড়া টেকনিক্যাল অফিসিয়াল হিসেবে দলের আন্তর্জাতিক বিচারক হারুন অর রশিদও দলের সঙ্গে যান। দাবা দলের বাকি ছয় সদস্য গুয়াংজু যাবেন ১৬ নভেম্বর। এশিয়ান গেমসের সবকটি দাবা ইভেন্টেই অংশগ্রহণ করবে বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এটি/২০৪৮ ঘ.