২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এটিপি ফাইনাল খেলবেন নাদাল

বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় রাফায়েল নাদাল সোমবার জানিয়েছেন এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে তিনি অংশ নেবেন। ২১ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2010, 12:35 PM

Updated : 25 Aug 2022, 07:34 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় রাফায়েল নাদাল সোমবার জানিয়েছেন এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে তিনি অংশ নেবেন। ২১ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। কাঁধে চোটের কারণে প্যারিস মাস্টার্স টেনিস ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন নাদাল। এক সংবাদ সম্মেলনে নাদাল জানান, বাঁ কাঁধে তিনি কিছুটা ব্যাথা অনুভব করছিলেন। তাই কোনো ঝুঁকি না নিয়ে মৌসুমের শেষ মাস্টার্স ওপেন থেকে তিনি নাম প্রত্যাহার করে নেন। এ বছর ফ্রেন্স ওপেন, উইম্বলডন এবং ইউএস ওপেন টেনিস শিরোপা জিতেছেন নাদাল। একই সঙ্গে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই তিনি এ বছর শেষ করতে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮৩০ ঘ.