ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুইস ইনডোর্স টেনিস শিরোপা পুনরুদ্ধার করেছেন রজার ফেদেরার। ফাইনালে সার্বিয়ার নোভাক জকোভিচকে ৬-৪, ৩-৬ ও ৬-১ গেমে হারান তিনি।
নিজ শহর বাসেলে হওয়া এই প্রতিযোগিতার ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা চ্যাম্পিয়ন ছিলেন ফেদেরার। তবে ২০০৯ সালের ফাইনালে এই জকোভিচের কাছেই হেরে গিয়েছিলেন তিনি।
ফেদেরারের খেলা দেখতে দর্শকসারিতে ছিলেন তার বাবা-মা, স্ত্রী এবং ১৫ মাস বয়সী জমজ দুই মেয়ে।
ফেদেরার বলেন, " ঘরের মাঠে জেতার খুবই আবেগময়। এর সত্যি কোনো তুলনা হয় না। কারণ আমি এখানে থাকি এবং আমার ভক্তরা আমাকে উৎসাহ যোগায়।"
জকোভিচ তার হার সম্পর্কে বলেন, " আর একটু ছন্দ ও মনযোগের প্রয়োজন ছিল।"
" রজারের বিপক্ষে খেলার সময় খুব বেশি সুযোগ পাওয়া যায় না। আর ফিরে আসার কোনো সুযোগও আমি পাইনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/১৮৫৬ ঘ.
bdnews24