২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে মুখোমুখি ফেদেরার, জকোভিচ

সুইস ইনডোর্স টেনিসের ফাইনালে সুইজারল্যান্ডের রজার ফেদেরার খেলবেন সার্বিয়ার নোভাক জকোভিচের সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2010, 01:00 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুইস ইনডোর্স টেনিসের ফাইনালে সুইজারল্যান্ডের রজার ফেদেরার খেলবেন সার্বিয়ার নোভাক জকোভিচের সঙ্গে। সেমিফাইনালে শনিবার ফেদেরার ৬-২ ও ৬-৪ গেমে হারান যুক্তরাস্ট্রের অ্যান্ডি রডিককে। অন্য সেমিফাইনালে নিজ দেশের ভিক্টর ট্রোস্কিকে জকোভিচ হারান ৭-৬ ও ৬-৪ গেমে। খেলা শেষে রডিক বলেন, "দিনটি আমার জন্য খারাপ ছিল। আমি আমার ছন্দ খুঁজে পাচ্ছিলাম না। আর যাই হোক রজারের বিপক্ষে এভাবে খেলে জেতা যায় না।" ২০০৯ সালের উইম্বলডন ফাইনালের পর এই প্রথম মুখোমুখি হয়েছিলেন ফেদেরার ও রডিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮৫৮ ঘ.