২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্কের গোলে ম্যানইউয়ের জয়, ইন্টারের ড্র

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার দক্ষিণ কোরিয়ার পার্ক জি-সুংয়ের দুই গোলের সুবাদে ম্যানচেস্টার ইউনাইটেড ২-১ এ হারিয়েছে উলভারহ্যাম্পটনকে। সেরি 'আ' তে ইন্টার মিলান ১-১ গোলে ড্র করে নবাগত ব্রেসিয়ার সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2010, 01:00 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার দক্ষিণ কোরিয়ার পার্ক জি-সুংয়ের দুই গোলের সুবাদে ম্যানচেস্টার ইউনাইটেড ২-১ এ হারিয়েছে উলভারহ্যাম্পটনকে। সেরি 'আ' তে ইন্টার মিলান ১-১ গোলে ড্র করে নবাগত ব্রেসিয়ার সঙ্গে। অন্যান্য খেলায় টটেনহ্যাম হটস্পারকে ৪-২ গোলে হারিয়ে চমক সৃষ্টি করেছে বোল্টন ওয়ান্ডারার্স। ব্ল্যাকবার্ন রোভার্স ২-১ গোলে জেতে উইগান অ্যাথলেটিকের বিপক্ষে। সান্ডারল্যান্ড ২-০ গোলে হারায় স্টোক সিটিকে। অ্যাস্টন ভিলা ১-১ গোলে ড্র করে ফুলহ্যামের সঙ্গে। বার্মিংহাম ও ওয়েস্টহ্যাম এবং ব্ল্যাকপুল ও এভারটন খেলা অমীমাংসিতভাবে শেষ হয়। সেরি 'আ' তে স্যামুয়েল ইতোর বিতর্কিত পেনাল্টিতে ইন্টার মিলান ১-১ গোলে ড্র করে নবাগত ব্রেসিয়ার সঙ্গে। ওদিকে লা লিগায় রিয়াল সোসিয়েদাদ ১-০ গোলে হারায় রেসিং সান্তাদারকে। আরেক খেলায় এসপায়োনল একই ব্যবধানে হারায় মালাগাকে। খেলার শুরুতেই বেকাদায় পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। চোট সেরে সুস্থ হয়ে প্রায় দু'বছর পর মাঠে ফেরেন ওয়েন হারগ্রিভস। কিন্তু কপাল খারাপ তার। পাঁচ মিনিটের মধ্যেই ফের খোঁড়াতে খোঁড়াতে মাঠ থেকে বেরিয়ে যেতে দেখা যায় তাদের। তবে ম্যান ইউ সমর্থকদের মুখে হাসি ফোটে বিরতির ঠিক আগে। ডানকান ফ্লেচারের কাছ থেকে বল পেয়ে প্রথম গোল করেন পার্ক। কিন্তু দ্বিতীয়ার্ধে সেই গোল শোধ করেন উলভসের ইব্যাঙ্কস ব্লেকস। তার শট ম্যান উইয়ের গোলরক্ষক এডইউন ফন ডার সারের দুই পায়ের ফাঁক গলে জালে জড়িয়ে যায়। খেলার ৬৬ মিনিটে পার্কের একটি গোল রেফারি বাতিল করে দেন। খেলা যখন নিশ্চিত ড্রয়ের দিকে এগুচ্ছিল, ঠিক তখনই ম্যান ইউয়ের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন সেই পার্কই। অতিরিক্ত সময়ের (৯০ ) তৃতীয় মিনিটে ডান প্রান্ত দিয়ে প্রতিপক্ষের বিপদসীমায় ঢুকে জোরালো শট নেন তিনি। বলটি আটকানোর কোনো সুযোগই পাননি প্রতিপক্ষের গোলরক্ষক। এই জয়ের ফলে টানা তিন খেলায় জিতল ম্যান ইউ। ১১ খেলায় ২৩ পয়েন্ট নিয়ে দলটি রয়েছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। চ্যাম্পিয়ন্স লিগের খেলায় ইন্টার মিলানকে ৩-১ গোলে যেন উড়ছিল টটেনহ্যাম। কিন্তু দলটিকে মাটিতে নামিয়ে আনে বোল্টন। কেভিন ডেভিসের দু'টি এবং গ্রেটার রাফন ও মার্টিন পেত্রোভের গোলে বোল্টন ৪-২ গোলে হারায় টটেনহ্যামকে। অ্যালান হ্যাটন এবং রোমান পাউলিচেঙ্কো দু'টি গোল শোধ করেন। এদিকে সেরি 'আ' তে ইন্টার মিলান কোনো মতে হার এড়িয়েছে। নবাগত ব্রেসিয়ার বিপক্ষে খেলার ১৪ মিনিটে পিছিয়ে পড়েছিল তারা। গোল করেন ব্রেসিয়ারের আন্দ্রেয়া কারাসিয়েলো। সেই গোল ৭৩ মিনিটে বিতর্কিত পেনাল্টি থেকে শোধ করেন ইতো। চলতি মৌসুমে ইন্টারের হয়ে ১৬ ম্যাচে ১৭ গোল করলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/টিআর/১৮৪৬ ঘ.