২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু

এক্সিম ব্যাংক জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধনী দিনে সহজেই জয় তুলে নিয়েছে রাজশাহী জেলা দল। পল্টন হ্যান্ডবল মাঠে দলটি ৩২-১৩ গোলে খুলনা জেলা দলকে হারায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2010, 03:24 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এক্সিম ব্যাংক জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধনী দিনে সহজেই জয় তুলে নিয়েছে রাজশাহী জেলা দল। পল্টন হ্যান্ডবল মাঠে দলটি ৩২-১৩ গোলে খুলনা জেলা দলকে হারায়। একই মাঠে হওয়া অন্য ম্যাচে কুষ্টিয়া জেলা ৩০-২ গোলে মাগুরা জেলাকে হারিয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ২৫-১৭ গোলে দিনাজপুর জেলাকে ও নাটোর জেলা ১২-১০ গোলে চাঁদপুর জেলাকে হারিয়েছে। এদিকে মিরপুর শহীদ সোহ্রাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামে ময়মনসিংহ জেলা ২৬-৭ গোলে সাতক্ষীরা জেলাকে, চাঁপাইনবাবগঞ্জ জেলা ২৯-২৪ গোলে ঢাকা জেলাকে, বান্দরবান জেলা ২৫-২৪ গোলে যশোর জেলাকে হারায়। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংক এবং এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনএল/২১১৫ ঘ.