২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসির মুখোমুখি হচ্ছে লিভারপুল

চেলসির বিপক্ষে নিজেদের মাঠ এনফিল্ডে রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে খেলতে নামছে লিভারপুল। এই খেলার আগে বর্তমান চ্যাম্পিয়ন চেলসির ম্যানেজার কার্লোস আনচেলত্তি জেগে ওঠা লিভারপুলের বিপক্ষে জয় পেতে তার দলকে সেরাটা খেলার আহবান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2010, 01:18 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চেলসির বিপক্ষে নিজেদের মাঠ এনফিল্ডে রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে খেলতে নামছে লিভারপুল। এই খেলার আগে বর্তমান চ্যাম্পিয়ন চেলসির ম্যানেজার কার্লোস আনচেলত্তি জেগে ওঠা লিভারপুলের বিপক্ষে জয় পেতে তার দলকে সেরাটা খেলার আহবান জানিয়েছেন। মালিকানা বদলের পরই যেন বদলে গেছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম বড় দল হিসেবে বিবেচিত লিভারপুল চলতি মৌসুমে একসময় পয়েন্ট টেবিলের নীচের দিকেই চলে গিয়েছিল। কিন্তু এখন তারা ফের উঠে এসেছে মাঝমাঝি অবস্থানে। চেলসির ভয় লিভারপুল অধিনায়ক স্টিভেন জেরার্ডকে। অ্যানচেলত্তি জানান, ''লিভারপুলকে হারাতে হলে জেরার্ডকে ঠেকাতে হবে। কারণ ও এখন দুর্দান্ত খেলছে।'' সর্বশেষ ইউরোপা লিগের খেলায় জেরার্ডের হ্যাট্রিকে নেপোলিকে হারায় লিভারপুল । দশ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে রয়েছে চেলসি। তাদের চেয়ে পাঁচ পয়েন্ট পেছনে রয়েছে আর্সেনাল এবং ম্যানচেস্টার ইউনাইটেড। গত ছয় বছরে তিনবার লিগ জেতা চেলসি তাদের সাফল্য ধরে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। দলের খেলোয়াড়দের চোট নিয়ে চিন্তিত অ্যানচেলত্তি। চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না ফ্রাংক ল্যাম্পার্ড। কিন্তুু মাঝমাঠে মাইকেল এসিয়েন, জন ওবি মিকেল এবং ইউরি ঝিরকভ লিভারপুলের বিপক্ষে জয় পেতে বড় ভূমিকা পালন করবে বলে আশা করছেন আনচেলত্তি। আর সামনে থাকবেন ফ্লোরেন্ত মালুদা এবং নিকোলাস আনেলকা। লিভারপুল কোচ রয় হজসনকে সর্বশেষ তিন ম্যাচে জয় অনেকটাই স্বস্তি দিয়েছে। তিনি ভরসা রাখছেন দলের তারকা ফার্নান্ডো টোরেস এবং জেরার্ডের ওপর। রোববার আরেক খেলায় আর্সেনাল মুখোমুখি হবে নিউক্যাসল ইউনাইটেডের। দশ ম্যাচে ২০ পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আর্সেনাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনএল/১৯১৬ ঘ.