ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এক্সিম ব্যাংক জাতীয় হ্যান্ডবল (পুরুষ) প্রতিযোগিতা শনিবার শুরু হচ্ছে। এতে বিভিন্ন জেলার ২৮টি দল অংশ নেবে।
হ্যান্ডবল ফেডারেশনের সভাকক্ষে শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৪টি দল প্রথম পর্বে এবং গত বছরের চ্যাম্পিয়ন, রানার-আপ, তৃতীয় ও চতুর্থ দল সরাসরি দ্বিতীয় পর্বে খেলবে।
হ্যান্ডবল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে খুলনা খেলবে রাজশাহী জেলার বিপক্ষে।
স্পন্সর প্রতিষ্ঠান এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার প্রতিযোগিতার উদ্বোধন করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/২২২৮ ঘ.
bdnews24