২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় পুটিকা প্রাথমিক বিদ্যালয়ের জয়

আন্তঃউপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা শুক্রবার শুরু হয়েছে। মোক্তারপাড়া মাঠে উদ্বোধনী খেলায় পূর্বধলা উপজেলার পুটিকা প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে দুর্গাপুর উপজেলার নাগেরগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2010, 01:52 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

নেত্রকোনা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তঃউপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা শুক্রবার শুরু হয়েছে। মোক্তারপাড়া মাঠে উদ্বোধনী খেলায় পূর্বধলা উপজেলার পুটিকা প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে দুর্গাপুর উপজেলার নাগেরগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারায়। নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ এই প্রতিযোগিতার আয়োজন করে। সহযোগিতায় রয়েছে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থা। প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু। সে সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন, পুলিশ সুপার শেখ নাজমুল আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তফসির উদ্দিন খান, পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোক্তার হোসেন সরকার ও অতিরিক্ত জেলা শিক্ষা কর্মকর্তা ওবায়দুল্লাহ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/এনআই/১৯৩৭ ঘ.