২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ রাসেল ফুটবলে চ্যাম্পিয়ন পারনান্দুয়ালী বিদ্যালয়

শেখ রাসেল স্মৃতি স্কুল ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে পারনান্দুয়ালী মাধ্যমিক বিদ্যালয়। টাইব্রেকারে ৪-২ গোলে হারায় তারা সত্যপুর মাধ্যমিক বিদ্যালয়কে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2010, 12:06 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

মাগুরা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেখ রাসেল স্মৃতি স্কুল ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে পারনান্দুয়ালী মাধ্যমিক বিদ্যালয়। টাইব্রেকারে ৪-২ গোলে হারায় তারা সত্যপুর মাধ্যমিক বিদ্যালয়কে। মাগুরা স্টেডিয়ামে শুক্রবার নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকে। জমজমাট এই খেলায় পারনান্দুয়ালীর পক্ষে গোল করেন নূর মোহাম্মদ। সত্যপুরের আশরাফুল সেই গোল শোধ করেন। টাইব্রেকারে পারনান্দুয়ালীর পক্ষে রাশেদ, ইয়াছিন, সোহান ও বায়েজিদ গোল করেন। সত্যপুরের পক্ষে গোল দেন আশরাফুল ও ইমরান। ফাইনাল খেলা শেষে পুরস্কার দেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বেসরকারী খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। প্রতিযোগিতায় জেলার চার উপজেলার ১৬টি স্কুল অংশ নেয়। প্রতিযোগিতার আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/১৭৪০ ঘ.